সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সহজ পদ্ধতিতে Right form of verb এর নিয়ম নিয়ে আলোচনা করব।
বন্ধুরা, তোমরা কেমন আছ? নিশ্চয় ভালো আছ। বিশ্ব একপ্রাণঘাতি ভাইরাসের কারণে দুর্যোগ মুহূর্ত পার করছে। তোমাদের নিয়মিত ক্লাস স্থগিত হলেও সংসদ বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত ক্লাস পরিচালনা করা হচ্ছে। এই সময়টাতে ঘরে বসে চর্চা করবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। অনুশীলন পাতায় নিয়মিত চোখ রাখবে। তোমাদের হাতে যেহেতু এখন প্রচুর সময় তাই সময়টা নষ্ট করবে না। প্রতিদিনের জন্য একটা রুটিন করে পেল। কখন ঘুম থেকে উঠবে কখন কোন বিষয় পড়বে কখন ঘুমাতে যাবে সবকিছুই রুটিনে সাজিয়ে নাও।
1. Present Indefinite Tense-এর subject যদি third person singular number হয় তাহলে verb-এর শেষে s/es যোগ হবে। কিন্তু অন্য কোনো tense-এর ক্ষেত্রে হবে না। যেমন :He eats rice.কিন্তু Present Indefinite Tense-এর subject যদি plural number হয়, তাহলে verb-এর শেষে s/es যোগ হবে না। যেমন :They eat rice.
2. Present Indefinite Tense-এর subject, third person singular number হলেও সেটি যদি negative sentence হয়, তাহলে does not ব্যবহূত হবে। তখন verb এর শেষে s/es যোগ হবে না। যেমন :Samiha does not go to school.
3. Past tense অথবা future tense হলে verb-এর শেষে s/es যোগ হবে না। তখন সেই tense-এর structure অনুযায়ী verb বসবে। যেমন :Past tense-এর ক্ষেত্রে Sajid went to school এবং Future tense-এর ক্ষেত্রে Sajid will go to school.
4. Modal Auxiliary verb (যেমন: can, could, may, might, shall, should, will, would, ought to, need, dare, have to, must etc.)-এর পরে verb-এর present form বসে এবং verb-এর সাথে কোনকিছু যোগ হয় না। যেমন :Sonya can do the work. I shall go to the school.You must come home. He should study hard.
5. বাক্যটি যদি universal truth (চিরন্তন সত্য) হয়, habitual fact (অভ্যাসগত কাজ) বোঝায়, তাহলে present indefinite tense হবে। যেমন :The sun rises in the east. Ice floats on water.
6. Sentence-টি passive voice হলে এবং modal auxiliary verb (can, could, may, might, shall, should, will, would, ought to, need, dare, have to, must etc.)-এর পরে be + past participle form of verb বসে। যেমন :It can be done by you. All the fruits could be taken.
7. Had, rather, let, would better, had better, need not, do not, does not, did not, did never ইত্যাদি এর পর present form of verb বসে। যেমন :I let them use my shoes.I had better go to the market by this time.I need not do the work.
8. বাক্যে have/has থাকলে, সেটি present perfect tense হবে। যেমন :He has done the work.They have eaten rice.
9. Sentence-এ yet, just, just now, recently, already, lately, ever ইত্যাদি থাকলে, present perfect tense হবে। যেমন :He has taken his lunch just now.They have already come home. I have met him recently.
10. Sentence-এ yesterday, ago, long ago, last year, last week, last month, that day, day before, ইত্যাদি থাকলে past indefinite tense হবে। যেমন :He came home. I went to Cox’s Bazar last month. A long time ago, there lived a poor farmer.