পুরাতনের বদলে নতুন রাউটারে ডিসকাউন্ট দিচ্ছে ডি-লিংক

যেকোনো ব্র্যান্ডের সচল বা অচল রাউটার দিয়ে নতুন ডি-লিংক রাউটারে ২৫ শতাংশ ডিসকাউন্ট দিয়েছে ডি-লিংক। এ সুবিধাটি শুধুমাত্র ডি-লিংকের এসি৭৫০ মডেলের রাউটারটিতেই পাওয়া যাবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডুয়াল ব্র্যান্ড এসি সিরিজের তিন এন্টেনা বিশিষ্ট ডি-লিংক এসসি৭৫০ মডেলের জন্য এ অফার ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, ২৫ শতাংশ ডিসকাউন্টের পাশাপাশি প্রতি ক্রেতা  রাউটারের সঙ্গে পাবেন একটি আকর্ষণীয় টি-শার্ট ফ্রি। ক্রেতারা যেকোনো রিটেইলর থেকেই কিনতে পারবে রাউটারটি।