রিটেইল পেশাদারদের মধ্যে জ্ঞান ও দক্ষতা নিয়ে আলোচনার লক্ষ্যে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল কংগ্রেস। বর্তমান করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে এ বছর অনুষ্ঠানটি ২৫-২৬ সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। স্বপ্নের পরিবেশনায় এবং এপেক্স ফুটওয়্যার লি. এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই কংগ্রেসের আয়োজনে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। দক্ষতার উন্নয়নে দিকনির্দেশনা, সঠিক তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট খাতের যথাযথ বিশ্লেষণের মাধ্যমে এ বছর বাংলাদেশ রিটেইল কংগ্রেসের থিম ছিল ‘ইমপ্রেসিং দি নিউ রিটেইল এক্সপেরিয়েন্স’।
অনুষ্ঠানের শুরু হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে। দেশ ও দেশের বাইরের বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্বদের বর্তমান রিটেইল ব্যবসা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য একত্রিত করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। —প্রেস বিজ্ঞপ্তি