আইসিএসবির ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার ভারচুয়ালি অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের সভাপতি মুজাফফর আহমেদ এফসিএমএ, এফসিএস সভায় সভাপতিত্ব করেন এবং কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় সদস্যবৃন্দ উপস্থাপিত ২০১৯ সালের কাউন্সিল প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাববিবরণী ও প্রতিবেদন অনুমোদন করেন। সভায় মেসার্স এ কাসেম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউনটেন্টন্স ফার্মকে ২০২০ সালের বহিঃ হিসাব নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সভায় ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বুল হাসান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম রেজা এফসিএস, অন্যান্য কাউন্সিল সদস্যবৃন্দ এবং ভারপ্রাপ্তসচিব মো. শামিবুর রহমান এসিএস উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি