সিরাজদীখানে শ্রাবন্তী অপহরণকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

শ্রাবন্তী দত্তের অপহরণকারীকে শাস্তি ও সুদর্শন গাঙ্গুলীর বেদখল সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিরাজদীখান বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করা হয়। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্যাপন পরিষদ ও জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি উপস্থিত ছিলেন। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জৈনসার ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি সত্যরঞ্জন। তবে শ্রাবন্তী দত্তের অপহরণ বিষয়ে জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু জানান, ঘটনাটি অপহরণ নয়, মেয়েটি একটি মুসলমান ছেলের সঙ্গে প্রেমের টানে পালিয়েছে।