সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি

জলঢাকা পৌরবাসী জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন। পৌরসভার রাস্তাঘাট, সরকারি দপ্তর, স্কুল-কলেজ ও ঘরবাড়ি সামান্য বৃষ্টিতেই হাঁটুপানিতে তলিয়ে গেছে। কলেজপাড়ার মাসুদ, মুদিপাড়ার দীনবন্ধু, মুন্সিপাড়ার রেজাউল ও থানা এলাকার হামিদুল হক জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে আমাদের এলাকায় হাঁটুপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ঘর থেকে বের হতে পারছি না। বর্তমান মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট বলেন, জলাবদ্ধতা নিরসনে ৮০ শতাংশ কাছ শেষ হয়েছে। বাকি কাজ সমাপ্ত হলে পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। অন্য দিকে আমাদের মেগা পরিকল্পনা রয়েছে।