মিঠাপুকুরে ছেঁড়া বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ব্যবসায়ী গোফফার মিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত গোফফার মিয়া ইমাদপুর ইউনিয়নের তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের বাসিন্দা। ইমাদপুর ইউপি চেয়ারম্যান আফছার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।