চন্দনাইশে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

চন্দনাইশে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বরকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানাইমাদারীতে ধর্ষণ মামলার আসামি আবু ছালেহ মো. নাঈমকে গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার নাঈম স্থানীয় খলিফা মসজিদের সামনে থেকে প্রলোভন দেখিয়ে ঐ এলাকার এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মেয়েটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চন্দনাইশ থানায় ধর্ষণ মামলা দায়ের করা হলে পুলিশ আবু ছালেহকে গ্রেফতার করে এবং ডিএনএ পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠায়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।