সাঁথিয়ায় তাঁতশ্রমিককে গলা কেটে হত্যা

সাঁথিয়ায় ঘরে ঢুকে তাঁত শ্রমিক রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রবিউল ইসলাম তেঁতুলিয়া (কারিগরপাড়া) গ্রামের আ. গফুরের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের তেঁতুলিয়া (কারিগরপাড়া) গ্রামে। সাঁথিয়া থানার এসআই আবুল কালাম আজাদ জানান, দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। হত্যার কারণ উদ্ঘাটনসহ দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।