কক্সবাজারের উখিয়ায় গরু চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া করে অমানবিক নির্যাতন করেছে প্রভাবশালী চক্র। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার সৈয়দ আহমদ উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনারপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তাকে রাতভর নির্যাতনের পর গতকাল শনিবার সকালে মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়। নির্যাতনকারী জালাল আহমদ নির্যাতনের সময় ছবি-ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত জালাল আহমদসহ ৪ জনকে আসামি করে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার সৈয়দ আহমদের বোন জোবাইদা বেগম।
তিনি বলেন, স্থানীয় সামশুল আলমের ছেলে জালাল আহমদ বিনা অপরাধে আমার ভাই সৈয়দ আহমদকে সোনারপাড়া বাজার থেকে ধরে নিয়ে গরু চোরের অভিযোগ এনে ব্যাপক নির্যাতন করে। সারারাত বাড়ির উঠানে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। পরে কোদাল দিয়ে মাথা ন্যাড়া করার নামে মাথায় আঘাত করে। এ ঘটনায় আমার ভাই জ্ঞান হারিয়ে ফেললে সকালে স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ রফিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক সত্যতা নিশ্চিত করে জানান, সৈয়দ আহমদ একজন দোকানদার। তাকে স্থানীয় জালাল আহমদ গরু চুরির অভিযোগে বাজার থেকে ধরে নিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে আমি নিজেই গিয়ে বিস্তারিত খোঁজ নিয়ে পুলিশকে জানাই। তিনি আরও জানান, যে গরু চুরির অভিযোগ করা হয় সেই গরু অভিযুক্তদের বাড়িতেই ছিল।
অভিযুক্ত জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এলাকায় যাতে আর কোনো গরু চুরির মতো ঘটনা না ঘটে, পুরো এলাকাবাসীকে শিক্ষা দিতে এটি করা হয়েছে। তাতে অন্য কোনো উদ্দেশ্য নেই।
জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, নির্যাতনের শিকার ছেলেটি ক্ষুদ্র ব্যবসায়ী। সে চুরির সঙ্গে সম্পৃক্ত নয় বলে এলাকায় খবর নিয়ে জেনেছি। উখিয়া থানার নবাগত