দলিল লেখক সমিতির নীতিনির্ধারণ কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ দলিল লেখক সমিতির নীতিনির্ধারণ কমিটির মতবিনিময় সভা শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়? সমিতির সভাপতি আলহাজ নুর আলম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ| অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম বাবুল, প্রদীপ পাল নিতাই, যুগ্ম-সম্পাদক ফরিদুর রহমান, সিদ্দিকুর রহমান, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন খন্দকার?

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু কিছু সাবরেজিস্ট্রার দলিল লেখকদের নানাভাবে হয়রানি করছেন। দলিল লেখকরা সাবরেজিস্ট্রার দ্বারা হয়রানির প্রতিবাদ জানান। করোনায় মৃত দলিল লেখকদের আত্মার শান্তি কামনা করে বিশ্ব করোনামুক্তির জন্য দোয়া করা হয় ?

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ নুর আলম ভুঁইয়া। —প্রেস বিজ্ঞপ্তি