সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে গতকাল শনিবার ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে নাট্য ও চলচ্চিত্র শিল্পীরা। এর পরে সংক্ষিপ্ত আলোচনাসভা করা হয়। পরে বনানী কবরস্থানে ১৫ আগস্ট শহিদদের কবর জিয়ারত, জাতীয় চার নেতার কবর জিয়ারত ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুমের কবর জিয়ারত করেন সংগঠনের নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, মৌসুমী, অভিনেত্রী তানভীর সুইটি, শাহনূর, চিত্রপরিচালক রফিকুল ইসলাম বুলবুলসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।