ঢাকা-৫ আসনের উপনির্বাচন

কংগ্রেসের আনছার রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা ইসির

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদারকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবির ও নির্বাচন কমিশনের জুডিশিয়াল অফিসারদের অংশ গ্রহণে গতকাল শনিবার ৩টায় কংগ্রেসের আপিল শুনানিশেষে কমিশন এই ঘোষণা দেন।

বাংলাদেশ কংগ্রেসের পক্ষে শুনানিতে অংশ নেন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ও মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম। এজলাসে এ সময় উপস্থিত ছিলেন আপিলকারী প্রার্থী মো. আনছার রহমান শিকদার, দলের যুগ্ম মহাসচিব মো. আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক মো. তাহের উদ্দিন প্রমুখ। ঢাকা ব্যাংকের পক্ষে সংশ্লিষ্ট শাখার লোন অপারেশন বিভাগের ম্যানেজার সাক্ষ্য প্রদান করেন।