গঙ্গা নদীর পানি বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে, পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে।
উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি বাড়ছে। যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।
এদিকে, ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে।
অপরদিকে, যমুনা নদীর পানি কমছে। যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।
দেশের ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬৪ টির, হ্রাস পেয়েছে ৩২ টির, অপরিবর্তিত রয়েছে ৫ টির। বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৭ টি এবং বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ৫টি।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে, পঞ্চগড় ৩১৫ মিলিমিটার, রংপুর ২৬৫ মিলিমিটার, ডালিয়া ২২৫ মিলিমিটার, কুড়িগ্রাম ১৫৬ মিলিমিটার, লালাখাল ১৪১, দিনাজপুর ১২৪ মিলিমিটার, ঠাকুরগাঁও ১২০ মিলিমিটার, জাফলং ৮৮ মিলিমিটার। বাসস
ইত্তেফাক/কেকে