নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

কাসওয়া-নূর-খাজা

কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’-এর প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে।

  জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা

বিভিন্ন অর্থনৈতিক অবস্থা:

প্রশ্ন:ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ও মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কী কী?

উত্তর:i. উত্পাদনের উপাদানসমূহ ব্যক্তি মালিকানাধীন।এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নাই।

ii. ব্যক্তি এককভাবে ও গোষ্ঠীবদ্ধভাবে যে কোনো দ্রব্য বা সেবা উত্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে।

iii. এ অর্থনৈতিক ব্যবস্থায় দ্রব্যের উত্পাদন, বণ্টন, ভোগ সবই বাজারে দ্রব্যের চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়া দ্বারা পরিচালিত হয়।

iv. ব্যক্তির মালিকানা, ভোগ ও উত্পাদনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা আছে।

v. বাজারে একই দ্রব্যের বহুসংখ্যক উত্পাদক ও বিক্রেতা থাকেন এবং তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতা থাকে।

vi. ভোক্তার সম্পূর্ণ স্বাধীনতা আছে।

vii. সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যেই উত্পাদন প্রক্রিয়া পরিচালিত হয়।

viii. যেহেতু ব্যক্তি মালিকানাধীন এবং সর্বাধিক মুনাফা অর্জনই  এর উদ্দেশ্য তাই শ্রমিক শোষণ অনেক হয়।

সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কী কী?

i. উত্পাদনের উপাদানসমূহ রাষ্ট্রীয় মালিকানাধীন।

ii. দ্রব্য ও সেবা উত্পাদনের ক্ষেত্রে মৌলিক সিদ্ধান্তসমূহ গ্রহণ ও বাস্তবায়ন হয় তাই ব্যক্তিগত উদ্যোগ ও বিনিয়োগের সুযোগ নেই।

iii. উত্পাদক সরকার নির্ধারিত দ্রব্য উত্পাদন করে এবং ভোগকারী সেগুলো প্রয়োজন মতো ক্রয় ও ভোগ করে।

iv. ব্যক্তিগত মুনাফা অর্জনের কোন সুযোগ নেই। জনগণের সর্বাধিক কল্যাণ সাধনই এর উদ্দেশ্য।

v. রাষ্ট্র শ্রমিকের মজুরি প্রদান করে। তাই সুষম বণ্টন হয়।