ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি ক্রিকেটারদের সুযোগ না পাওয়ার বিষয়ে এবার মুখ খুলেছেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। আইপিএলের মতো বড় মঞ্চে খেলার সুযোগ না পাওয়ায় নিজেদের পারফরম্যান্স মেলে ধরা সম্ভব হচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের। এমনটাই মনে করেন এই অলরাউন্ডার। গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে আফ্রিদি বলেন, ‘আইপিএল অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখানে অনেক পাকিস্তানি ক্রিকেটারদের জন্য সুযোগ হতে পারত। আমাদের অনেক তারকা ক্রিকেটার আছে। আইপিএল সুযোগ পেলে চাপের মুখে খেলা এবং ড্রেসিংরুমে বড় তারকাদের সান্নিধ্যে থাকতে পারত। যা ভবিষ্যতে কাজে দিত। কিন্তু এই সুযোগ হারাচ্ছি আমরা।’