ময়েসের ‘ওয়ার্ক ফ্রম হোম’

গেল মঙ্গলবার করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ প্রমাণিত হয়ে স্বেচ্ছা আইসোলেশনে আছেন ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েস। এরই মধ্যে গতকাল রবিবার রাতে প্রিমিয়ার লিগে তার দল মুখোমুখি হয় উলভারহ্যাম্পটনের। ম্যাচকে সামনে রেখে ভিন্ন ধরনের এক সিদ্ধান্ত নেন ময়েস। ম্যাচে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করবেন বলে জানান দলকে, দলের সায়ও পান এতে। মাঠে দায়িত্বে ময়েসের সহকারী অ্যালান আরভিন থাকলেও, সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তিনিই, এমনই ছিল দলীয় সিদ্ধান্ত। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে আরভিন বলেন, ‘আমরা যাই করব ময়েসকে জানান হবে। সবকিছু নিয়ে সিদ্ধান্তটা তিনিই নেবেন। আর আমার কাজটা থাকবে আজকের এই সংবাদ সম্মেলনের মতোই, বার্তা পৌঁছে দেওয়া।’