স্পোর্টস রিপোর্টার
যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাফুফে সম্পর্কে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার ও পরিবেশন করছেন তাদের বিরুদ্ধে বাফুফের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম এইচ তানভীর লিগ্যাল নোটিশ জারি করেছেন। নোটিশে বলা হয় নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে নির্বাচনসংশ্লিষ্ট না হয়েও বাফুফের নির্বাচনকে প্রভাবিত করার জন্য সামাাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ফেসবুক গ্রুপ তৈরি করে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাফুফের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর, আক্রমণাত্মক, ভিত্তিহীন মন্তব্যসহ ফেসবুক লাইভ, আন্দোলন, মানববন্ধন, অনশন, বিভিন্ন কর্মসূচির নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ফিফার অফিশিয়াল ফেসবুক পেজেও বাজে মন্তব্য করে বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় করেছে। এ নোটিশের পর উল্লিখিত কর্মকাণ্ড থেকে বিরত না থাকলে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে।