স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন সাধারণ সম্পাদক মনোনয়ন দিয়ে এডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আগের কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারকে সহসভাপতি করে কবিরুল ইসলাম সিকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ড. আব্দুল মালেক সভাপতি থাকছেন। অন্য তিন সহসভাপতি হচ্ছে কে এম শহিদুল্যাহ, আলমগীর হোসেন, ফয়সাল হায়দার। দুই যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল, হাফিজুর রহমান মিলন। কোষাধক্ষ্য মনোয়ারুল আলম বাবুল।
সদস্যরা হলেন, রকফার সুলতানা খানম, আরিফুল হাসান, কামরুন্নেসা আশরাফ দিনা, নিখিল চন্দ্র, সোহেল আহমেদ, তাসলিমা আক্তার, দিদারুল আলম, মুকুল, কৃষ্ণ পদ, মনিরুল ইসলাম, আনোয়ারুল হক, সোহাগ, নুর উদ্দিন, লিজা হোসেন, সদরুল আমিন, ইউসুফ হাসান, ওয়াহিদুজ্জামান রাজু, আব্দুল্লাহ আল মামুন নিশাত।