বরিশাল অফিস
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূ গণধর্ষণ ও খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ধর্ষণ এবং সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদসহ নারীর প্রতি অব্যাহত সহিংসতা বন্ধের দাবিতে বরিশালে পৃথক মানববন্ধন হয়েছে। রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনের আয়োজন করে বরিশাল জেলা মহিলা পরিষদ। জেলা মহিলা পরিষদের সহসভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সদস্য জেসমিন আক্তার, এনজিও সংগঠক আনোয়ার জাহিদ, সিনিয়র আইনজীবী হিরন কুমার দাস মিঠু ও পরিবেশবাদী মো. রফিকুল ইসলাম। এর আগে সকাল সাড়ে ১০টায় একই দাবিতে একই স্থানে মানববন্ধনের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।