বরিশালে চার হোটেলকে জরিমানা

বরিশাল অফিস

বরিশাল নগরীতে চারটি খাবার হোটেলে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজার নেতৃত্বে রবিবার সকালে বরিশাল নদী বন্দর সংলগ্ন চরকাউয়া খেয়াঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় নোংরা পরিবেশে পচা-বাসি খাবার বিক্রির দায়ে হোটেল জমজমকে ২ হাজার টাকা, মা রেস্টুরেন্টকে ২ হাজার, হোটেল আব্দুল রাজ্জাককে ৩ হাজার এবং মায়ের দোয়া হোটেলকে ৩ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় অভিযানে সঙ্গে ছিল সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা।