তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় তিন মাদকসেবীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার খলিষখালী গ্রামের রাশিদুল ইসলাম, সেলিম হোসেন ও তুহিন শেখ। খলিষখালী ক্যাম্পের ইনচার্জ এসআই নিখিল বিশ্বাস জানান, শুক্রবার রাতে তুহিন, রাশেদুল ও সেলিমকে খলিষখালী বাজার সংলগ্ন পল্লীমঙ্গলের মাঠ থেকে গাঁজাসহ আটক করা হয়। পরদিন ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।