ডোমারে অতিবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

টানা পাঁচ দিনের মুষলধারে বৃষ্টিপাতের কারণে নীলফামারীর ডোমার পৌরসহ উপজেলার সর্বসাধারণের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অসময়ে বৃষ্টিপাতের কারণে কৃষকের আমন ধান বড় ধরনের ক্ষতির দ্বারপ্রান্তে। বন্যার কবলে মত্স্যচাষিদের মত্স্য ঘের। গৃহস্থালিতে পানি উঠায় গবাদি পশুর খাদ্যসংকট দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, রাস্তাঘাট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলাচলের জন্য তাত্ক্ষণিক মেরামত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।