রামগতিতে অজ্ঞাত তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতিতে অজ্ঞাত এক তরুণের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার আদর্শ গ্রামের একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ওই এলাকার আবদুল খালেকের পুকুর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।