পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস পালন
পিরোজপুর অফিস ‘পর্যটন : পল্লী উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর রবিবার পিরোজপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, ইন্দুরকানীর ইউএনও হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, সিনিয়র সাংবাদিক এস এম পারভেজ, যুব সংগঠক হাসিবুল ইসলাম হাসান প্রমুখ।
পৌর মেয়রের মতবিনিময়
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পৌর মেয়র নাজমুল আলম স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, রাকিবুল হাসান প্রমুখ।
মাছের মিশ্রচাষ প্রশিক্ষণ
রাজবাড়ী প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলায় গুলশা টেংরা ও পাবদা মাছের সঙ্গে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচির আয়োজন করে উপজেলা জেলা মত্স্য দপ্তর। উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা মত্স্য কর্মকর্তা জয়দেব পাল।