বচন ও প্রবচন

আত্মমুখতা

আপনি যেমন, জগত্ তেমন। আপন ভালা তো জগত্ ভালা। আপন বুদ্ধিতে তর, পরের বুদ্ধিতে মর। আপন বুদ্ধি বাপের বড়। আপন বুদ্ধিতে ফকির হই, পরের বুদ্ধিতে বাদশা নই। পরের শল্লা যে লয়, লোডা বেইচ্যা বাউশ লয়। পরের কথায় লাথি-চড়, নিজের কথায় ভাত-কাপড়। আপন বেলা চাপন-চোপন, পরের বেলা ঝুরঝুরে মাপন। আপনা পাগল বাইন্ধা পালি, পরের পাগলরে হাততালি