গাজীপুর প্রতিনিধি
তুরাগ নদসহ গাজীপুরের বিভিন্ন নদনদী দখল-দূষণ থেকে রক্ষায় এবং নদীতীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য নিঃসারণ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার গাজীপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতীয় নদী রক্ষা কমিটি গাজীপুর জেলা শাখার মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকী, গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।