করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট উঠানামায় বিধিনিষেধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ছয় রুটের ফ্লাইট চলাচল আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে। বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস জানায়, কলকাতা, দিল্লি, নেপালের কাঠমান্ডু, কুয়েত, সৌদি আরবের মদিনা এবং ব্যাংকক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।