দেশ-বিদেশ থেকে কোকেন ও হেরোইন সংগ্রহ ও হেফাজতে রাখার মামলায় চয়েজ রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত ও আসামিপক্ষে রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন।
অমিত দাশগুপ্ত জানান, দেশ-বিদেশ থেকে ৩০৭ কেজি হেরোইন ও কোকেন সংগ্রহ এবং নিজ হেফাজতে রাখার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় গত বছরের ১২ জানুয়ারি চয়েজ রহমানের বিরুদ্ধে মামলা করে সিআইডি। এ মামলায় ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট চয়েজকে জামিন দেয়। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগ ঐ জামিন আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দেয়।