‘স্বাধীনতা রক্ষায় নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে’

গতকাল রাজধানীর পুরানা পল্টনের বিকে টাওয়ার হলরুমে বাংলা-বিহার-উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ২৯৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে ঢাকা বিভাগীয় সমিতি আয়োজন করে আলোচনাসভা ও দোয়া মাহফিলের। সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জাকারিয়া চৌধুরী বলেন, ‘স্বাধীনতা রক্ষায় নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’ তিনি নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের মূল্যায়ন এবং তার জীবন ও আদর্শ চর্চার জন্য বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন নবাব সিরাজউদ্দৌলার নবম বংশধর সৈয়দ গোলাম আব্বাস ওরফে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা। সভা উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহিদ আসাদ ফাউন্ডেশনের সভাপতি ডা. এ এম নূরুজ্জামান নূর, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. এনামুল হক আবুল, ঢাকা বিভাগীয় সমিতির সভাপতি মো. সিরাজউদ্দৌলা, অভি চৌধুরী, মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ আমিনুল ইসলাম, মুহাম্মদ শাহ আলম, মনিরুল ইসলাম প্রমুখ। —বিজ্ঞপ্তি