শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হতো না :আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র  আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাঙালি চোখে দেখত না। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে এক ভিডিওবার্তায় বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমনি আমরা বাংলাদেশ পেতাম না, তেমনি শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ত। তিনি বলেন, বঙ্গবন্ধু কেমন বাংলাদেশ চেয়েছিলেন, তার রূপ কেমন ছিল শেখ হাসিনার কাজের মাধ্যমে বাঙালি তা দেখতে পাচ্ছে।