গণফোরাম থেকে তারা নিজেদের বিচ্ছিন্ন করেছেন —রেজা কিবরিয়া

গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, শনিবার গণফোরামের নাম করে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় দলের যেসব সদস্য উপস্থিত ছিলেন, তারা কার্যত গণফোরামের রাজনীতি  থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছেন। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রেজা কিবরিয়া আরো বলেন, গণফোরামের কতিপয় সদস্য দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সচেষ্ট। পদ-পদবিহীন কিছু সদস্য দলীয় সিদ্ধান্ত ছাড়াই দলের নাম ব্যবহার করে একটি সভা অনুষ্ঠান করেন, যেটিকে তারা ভুলভাবে গণফোরামের সভা হিসেবে পরিচয় দেন। যারা দলীয়  নেতৃত্বের সিদ্ধান্ত মানতে চান না, তারা স্বেচ্ছায় দল ছেড়ে যেতে পারেন।