সনাতন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় উত্সব দুর্গাপূজা। আশ্বিন ও কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুর্গাপূজা পালন করা হয়। দুর্গাপূজায় এবারের ‘বিশ্বরঙ’র আয়োজনে রয়েছে বিশেষ বৈচিত্র্য। ‘বিশ্বরঙ’ দীর্ঘ ২৫ বছরের সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে প্রতিনিয়ত পোশাকে তুলে ধরেছে সুনিপুন শৈলীতে। সেই ধারাবাহিকতায় এবারের দুর্গাপূজায় মোটিফের উত্স হচ্ছে চিরচেনা ‘প্রকৃতি’। প্রকৃতি বলতে এই পৃথিবী তথা সমগ্র সৃষ্টিকে নির্দেশ করে। প্রকৃতি বলতে জাগতিক বিশ্বের মানব সৃষ্ট-নয় এমন দৃশ্য-অদৃশ্য বিষয় এবং জীবন ও প্রাণকে বোঝায়। স্বয়ং স্রষ্টার সৃষ্ট গাছ-পালা, নদী-নালা, পশু-পাখি, পাহাড়-পর্বত ইত্যাদি সকল বস্তুর মতো মানুষও প্রকৃতির একটি উপাদান মাত্র। তাই ‘বিশ্বরঙ’ দুর্গাপূজা-২০২০’র পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে প্রকৃতির বিভিন্ন উপাদানকে গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্বয়ে উপস্থাপন করেছে কাপড়ের মলিন সার্ফেসে। পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা। এবার দুর্গাপূজার পোশাকগুলো সিল্ক, হাফ সিল্ক, ডুপিয়ান, এন্ডি সহ বিভিন্ন কাপড়ের শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতির উপাদান গাছ, লতা-পাতা, ফুল ইত্যাদির গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মগুলোর মোটিফ। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। দুর্গাপূজার পোশাকগুলোতে উত্সবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জল রঙের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি কাজের মাধ্যম হিসাবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি। দুর্গাপূজার বিশেষ পোশাক প্রদর্শনী চলছে বিশ্বরঙ’র সকল শো-রুমে এবং অনলাইনে www.bishworang.com ওয়েবসাইটে।