বসুন্ধরায় ‘ব্রাদার্স ফার্নিচার’

 

ব্রাদার্স ফার্নিচার বিশ্বের ফার্নিচার শিল্পের অন্যতম সেরা ব্রান্ড। মানুষের দোড় গড়ায় ফার্নিচার শিল্পকে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ব্রাদার্স ফার্নিচার। তারই ধারাবাহিকতায় এবার রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বৃহত্ পরিসরে উদ্বোধন করা হলো ব্রাদার্স ফার্নিচারের আরও একটি শো-রুম। ২০ সেপ্টেম্বর শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচার লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার। এসময়  প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে সকল ফার্নিচার ক্রয়ে ৫% থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। এই অফার চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।