ইশো’র ‘দ্য আর্টিস্ট কর্নার’

 

ফার্নিচার ব্র্যান্ড ইশো ‘দ্য আর্টিস্ট কর্নার’ নামে স্বতন্ত্র একটি প্লাটফর্ম চালু করেছে। ইশো এবং বিভিন্ন আর্টিস্টদের মধ্যে একটি সত্যিকারের সমন্বিত উদ্যোগ হিসেবে কাজ করবে। নতুন অডিয়েন্সের কাছে নিত্যনতুন শিল্প কৌশল সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং চাহিদা ছড়িয়ে দেওয়ার জন্য এইসব আর্টিস্ট যারা ইশো পছন্দ করে—এই প্লাটফর্মে তাদের নিজস্ব সিগনেচার স্টাইল নিয়ে আসবেন।

অনলাইনে উদ্বোধন হওয়া এই ইভেন্টে উপস্থিত ছিলেন শিল্প জগতের বিখ্যাত সব ব্যক্তিত্ব— চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর নিসার হোসেন, বৃত্ত আর্টস ট্রাস্টের শিল্পী এবং সহ-প্রতিষ্ঠাতা মিসেস তাইয়্যেবা বেগম লিপি, আর্ট কালেক্টর ও দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দুর্জয় রহমান এবং অসংখ্য পুরস্কারজয়ী খ্যাতিমান শিল্পী মিসেস কনকচাঁপা চাকমা। সাংবাদিক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সবাই ‘বাংলাদেশি শিল্পের বৈশ্বায়ন’ নামে একটি তথ্যবহুল প্যানেল ডিসকাশনেও অংশ নেন, যা দর্শক আগ্রহভরে উপভোগ করেন।