প্রতিভাবান অ্যাথলেট খুঁজতে মাঠ পর্যায়ে কাজ করবে ফেডারেশন। আর এই প্রকল্পের জন্য শুধু সহযোগিতাই নয় অর্থ দেবে আর্ন্তজাতিক সংস্থা বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন। প্রতিভা খুঁজতে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে নির্দিষ্ট পরিকল্পনাসহ পৌনে ১ লাখ টাকার একটি বাজেটও দিয়েছিল। পাচ্ছে ৪০ হাজার ডলার। বর্তমানে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যক্রমের ওপর সন্তুষ্ট বলেই নাকি আন্তর্জাতিক সংস্থা হাত বাড়িয়ে দিয়েছে। জানা গেছে, আগামী অক্টোবর থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত চলবে এই প্রতিভাব অন্বেষণ কর্মসূচি।