নতুন আকাশ ডিটিএইচ সংযোগ কিনে পুরস্কার হিসেবে আরো ২০টি টেলিভিশন পেয়েছেন গ্রাহকরা। দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবাদাতা এ ব্র্যান্ডের আকাশ ফেস্টের দ্বিতীয় সপ্তাহে তারা এ পুরস্কার জিতে নেন। দেশের বিভিন্ন জেলায় আকাশ ডিটিএইচের আঞ্চলিক অফিসে ফেস্টের বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হয়। গতকাল রবিবার বেক্সিমকো কমিউনিকেশন্স এ তথ্য জানায়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে তৃতীয় বিজয়ীরা হলেন খাগড়াছড়ির সুফল চাকমা, নারায়ণগঞ্জের জন কুমার শাহ ও টাঙ্গাইলের মো. মোতালেব মিয়া। পুরস্কার হিসেবে তারা যথাক্রমে ৫৫ ইঞ্চি এলজি টিভি, স্যামসাং ৪৩ ইঞ্চি টিভি এবং স্যামসাং ৩২ ইঞ্চি টিভি পেয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি