দীর্ঘ এক যুগেও সংস্কার হয়নি গাংনীর বামুন্দী-বালিয়াঘাট সড়কটি। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছে এ অঞ্চলের লক্ষাধিক মানুষ। তারা সব ধরনের জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে। স্থানীয় ইউপি সদস্য আসাদুল ইসলাম জানান, এ সড়কে গত দুই মাসে অন্তত শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে পঙ্গুত্ববরণ করেছেন অন্তত ৫০ জন। এলজিইডির গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ শেখ জানান, আশা করা যাচ্ছে, আগামী দু-এক মাসের মধ্যে কাজ শুরু করা হবে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান জানান, ঠিকাদার ও এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।