চলতি মৌসুমে কয়েক দফা বন্যায় খড় পচে নষ্ট হয়ে যাওয়ায় চিলমারীতে গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন গরুর মালিক ও খামারিরা। চড়া মূল্যে গোখাদ্য কিনে গরুপালনে হিমশিম খাচ্ছে তারা। গাবেরতল বাজারের খড় বিক্রেতা আবু সিদ্দিক জানান, এবারে মোকামেই খড়ের দাম বেশি। ফলে বাজারে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। পুটিমারী এলাকার গরুর মালিক আব্দুল জব্বার জানান, চড়ামূল্যে খড় কিনে গরুকে খাওয়াতে গিয়ে হিমশিম খাচ্ছি। তাই সিদ্ধান্ত নিয়েছি ১০টি গরুর মধ্যে দুটি বিক্রি করব।