মধুখালী-বালিয়াকান্দি সড়ক বেহাল

মধুখালী-বালিয়াকান্দি সড়কের পাঁচ কিলোমিটার রাস্তার বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে মেগচামী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অদূরে বিল আড়ুলিয়া বাজার সংলগ্ন জায়গায় বড় ধরনের গর্ত সৃষ্টি হওয়ায় কমে গেছে যানবাহন চলাচল। আর এ স্থানে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এ বিষয়ে এলজিইডির মধুখালী উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তাটির টেন্ডার হয়েছে এবং ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ হয়েছে। খুব শিগিগরই বামুন্দি বাজার থেকে মেগচামীর শেষ সীমানা পর্যন্ত রাস্তার প্রশস্ত ও মেরামতের কাজ শুরু হবে।