রাজারহাটে তলিয়ে গেছে শতাধিক মত্স্য খামার

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ভেসে গেছে রাজারহাট উপজেলার ১১০টি পুকুরের মাছ। এর ফলে মত্স্য চাষিরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিদ্যানন্দ ইউনিয়নের মনশ্বর গ্রামের মত্স্য চাষি মো. ফখরুল ইসলাম মণ্ডল জানান, কয়েক দিনের বর্ষণে তার দুই একর ৫০ শতক জমির পাড়ামৌলা চন্দ্র পাড়া বিলটি তলিয়ে গিয়ে প্রায় ২ লাখ টাকার মাছ বেড়িয়ে গেছে। নাজিমখান ইউনিয়নের বাছড়া বাজার এলাকার মো. সাইফুল ইসলাম মণ্ডল জানান, ১১ একর জমির ওপর মত্স্য চাষ প্রকল্প (রেনু) খামারটি সম্পূর্ণ তলিয়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার মাছ বেড়িয়ে গেছে। উপজেলা মত্স্য অফিসার (চলতি দায়িত্বে) এসমত আরা জানান, উপজেলায় ১১০টি মত্স্য খামার ও পুকুর তলিয়ে গেছে। এতে প্রায় ২৭.২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।