নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গোসল করতে নেমে চিত্রা নদীতে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর রবিবার সন্ধ্যায় মো. জনি সরদারের লাশ উদ্ধার করা হয়েছে। জনি খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের শরীফুল সরদারের ছেলে ও পেড়লী গ্রামের নূর মুহম্মাদ মুন্সির জামাতা। তিনি ঐদিন দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার লাশ উদ্ধার করে। কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।