ফেনীতে দুই কেব্ল ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা ও এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি জানান, শহরের হাজারী রোডে সামিয়া নেটওয়ার্ক কানেকশানের ফিড অপারেটর লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির মালিক মো. মোজাম্মেল হোসাইনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন শহরতলীর রানীরহাটে স্পার্টিক কেব্ল নেটওয়ার্কের ফিড অপারেটর লাইসেন্স না পেয়ে প্রতিষ্ঠানের মালিক মো. শরীফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই জনকেই এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।