কুড়িগ্রামে পর্যটন প্রতিমন্ত্রীর ভার্চুয়াল মিটিং

কুড়িগ্রামের সম্ভাবনাময় চরাঞ্চলসহ দর্শনীয় এলাকায় পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি কুড়িগ্রামের বিশিষ্টজনদের সঙ্গে এ মতবিনিময় সভায় সরাসরি অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, সিনিয়র সাংবাদিক সফি খান ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু্।