দৌলতদিয়া ঘাটে চার দালালের কারাদণ্ড

গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে অবৈধভাবে যানবাহন পারাপার করার সময় চার দালালকে আটকের পর সাত দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার গোয়ালন্দ উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন। এর আগে রবিবার গভীর রাতে দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের স্কেল স্লিপসহ তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, হাবেজ খন্দকার,  মিন্টু প্রামা, মামুন শেখ ও জাহাঙ্গীর সরদার। সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দৌলতদিয়া ঘাট দালাল মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।