শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী করোনায় মৃত্যু

সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমদ বাবলুর ছোট ভাই শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী (৬০) করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার দুপুর পৌনে ১টায় ঢাকার আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। নগরীর চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান হাসান মাহমুদ  চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত ২৭ আগস্ট অসুস্থ অবস্থায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ২৮ আগস্ট করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।