মাস্ক না পরায় ৫০ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। গতকাল সোমবার নগরীর কোতোয়ালি মোড়ে তাদের ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক পরা সরকারি নির্দেশনা থাকলেও অধিকাংশ মানুষ তা মানছে না। বিভিন্ন স্থানে মানুষ মাস্ক না পরে ঘোরাঘুরি করছে। এর ফলে করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকি বেড়েছে। এই জন্য মাস্ক না পরে ঘোরাঘুরি করায় ৫০ জনকে অর্থ জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের চিন্তা করে অভিযান অব্যাহত থাকবে।