আজ ২৯ সেপ্টেম্বর জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের ৭৩তম জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে শেখ শহীদুল ইসলাম গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বিখ্যাত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার শৈশব গ্রামের বাড়িতেই কাটে। ১৯৬২ সালে শিক্ষা আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ছাত্রলীগের সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক, জাতীয় যুব সংহতির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান। দলের সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি জেপি। —প্রেস বিজ্ঞপ্তি