প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে -----------------------স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলার মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রাম, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ত্যাগ ও রাজনৈতিক দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘শেখ হাসিনা:দুর্গম পথের নির্ভীক যাত্রী’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, গ্রন্থটির সম্পাদক এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারও বক্তব্য রাখেন।

এদিকে, প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে হাসুমণির পাঠশালার উদ্যোগে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ শিল্পকর্ম প্রদর্শনী ও গোলটেবিল আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার শিরীন শারমিন বলেছেন, প্রধানমন্ত্রী বহু গুণের এক বিরল সমন্বয়। হাসুমণির পাঠশালা প্রধানমন্ত্রীর জীবন, তার দর্শন ও কর্মজীবনের বিভিন্ন দিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা সত্যিই প্রশংসনীয়। মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনা করেন।