রাজধানীর গুলশান লেক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গুলশান ১২৮ নম্বর রোডের শেষ মাথায় লেক থেকে ওই লাশ উদ্ধার করে। তার নাম মাহফুজ জামাল ভূঁইয়া ওরফে ফয়সাল (২৮)।
গুলশান থানার এসআই মো. মশিউর রহমান জানান, গতকাল সকালে গুলশান ১২৮ নম্বর রোডের শেষ মাথায় লেক থেকে ভাসমান অবস্থায় ফয়সালের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
নিহতের বড় ভাই হাসানুজ্জামান জানান, গত ২৬ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিষয়ে রাগ করে সে বাসা থেকে বের হয়ে যায়। সে মাঝে মধ্যে রাতে দেরি করে বাসায় ফিরত, সে কারণে বকাঝকা দেওয়া হয়েছিল। তবে বাসা থেকে বের হলেও কখনো এভাবে দুই-তিন দিন বাসার বাইরে থাকেনি। পেশায় সে একটি মোটর পার্টসের দোকানের ম্যানেজার ছিল।